সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান, উৎসবের আমেজ 

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
বিরামপুর সরকার কলেজ মাঠে মঞ্চসহ থাকবে কঠোর নিরাপত্তা
expand
বিরামপুর সরকার কলেজ মাঠে মঞ্চসহ থাকবে কঠোর নিরাপত্তা

প্রায় ২০ বছর পর আজ (শনিবার) দিনাজপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি দিনাজপুরের বিরামপুর সরকার কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। ‎ তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিরামপুর উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো দিনাজপুর-৬ আসন জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের মাঝে চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতির ধুম। ‎ ‎এরইমধ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভাস্থল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন। ‎ দলটির নেতাকর্মীরা জানান, ‘দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় নেতার আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত। সবাই মিলে তাকে যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রহর গুনছি।’ ‎ ‎জেলা বিএনপির একটি সূত্র জানায়, তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার ৩টি, নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ৬টি সহ ১৩টি আসনের ধানের শীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নিবেন। ‎ ‎উল্লেখ্য, ২০০৫ সালের ৪ সেপ্টম্বর দিনাজপুরে খানসামায় জিয়া সেতুর উদ্ধোধন অনুষ্ঠানে তারেক রহমান এসেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন