

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে প্রাইভেটকার, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহত শামছুল উদ্দিন (৪৫) বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন বিরল থানার অফিসার ইনচার্জ আল ইমরান। তিনি জানান, প্রাইভেটকারের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরল থেকে দিনাজপুরমুখী একটি প্রাইভেটকার যুগীহারী নামক স্থানে প্রথমে একটি মোটরসাইকেল আরেহীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন ছিটকে পড়েন। এরপর আবারো একটু সামনে ভ্যানগাড়িকে ধাক্কা দিলে চালকসহ অপর দুই আরোহী আহত হন। মুমূর্ষু অবস্থায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরল থানার ওসি জানান, নিহতের মরদেহের দিনাজপুর মেডিকেল হাসপাতালে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ চলছে। দিমেক হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে যায়।
মন্তব্য করুন
