

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরে নির্বাচনী জনসভায় আজ দুপুর ২টায় বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে ঘিরে দিনাজপুরে জামায়াতের নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
ইতোমধ্যে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দিনাজপুরে ৬টি সংসদীয় আসন থেকে জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ লোকের জমায়েত হবে বলে আশা করছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমান আজ উত্তরাঞ্চল সফরের শুরুতে সকালে পঞ্চগড়ের সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর দুপুর ২টায় তিনি দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানের সমাবেশে বক্তব্য রাখবেন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান বলেন, জামায়াত আমিরের সমাবেশ ঘিরে সকল প্রস্তুতি শেষ। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এটি স্মরণকালের সবচেয়ে বড় নির্বাচনি জনসভা হবে।
মন্তব্য করুন
