বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠনের ৬ মাসেই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে: আমানউল্লাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত
expand
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত

সরকার গঠনের ছয় মাসের মধ্যেই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবে রূপ দিতে সরকার সফল হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের ইটাবাড়া পোস্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশ পরিবার। মাদকের কারণে পরিবার ধ্বংস হয়। তাই মাদকসেবী ও মাদক কারবারিদের কেরানীগঞ্জ তথা ঢাকা-২ আসনে কোনো স্থান হবে না। তিনি জানান, যারা মাদকাসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর করিম মোল্লা, বিএনপি নেতা আরিফুর রহমান মিন্টু, জহিরুল ইসলাম জহির, যুবদল নেতা রুবেল মাদবর, অভি, মহিলা নেত্রী নিলুফা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank