

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরসহ ৬ থানায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে গতকাল রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৯ জন, তেজগাঁও থানা পুলিশ ২ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৩ জন, আদাবর থানা পুলিশ ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৮ জন ও হাতিরঝিল থানা পুলিশ ৯ জন রয়েছেন। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।