সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিককে গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে তেকসাসের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলে তা শুধু একজন ব্যক্তির নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি আঘাত।

বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পরই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রকাশ কখনো অপরাধ হতে পারে না; বরং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, প্রচার সম্পাদক মো. আতিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারজানা সুলতানা সামিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank