সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরাঞ্জামসহ গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
সাভারে বিদেশি আগ্নেয়অস্ত্র ও ডাকাতির সরাঞ্জামসহ গ্রেপ্তার ১
expand
সাভারে বিদেশি আগ্নেয়অস্ত্র ও ডাকাতির সরাঞ্জামসহ গ্রেপ্তার ১

ঢাকার সাভারে ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী ওয়ান শটারগান,২ রাউন্ড রিভলবারের গুলি ও ডাকাতি করার সরঞ্জামাদিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত মঙ্গলবার (১৪ এপৃল) রাত ৩টার সময় উপজেলার আশুলিয়া থানার মধ্য গাজীরচট এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ও অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন- আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকার মোঃ ওয়াহিদুর রহমানের ছেলে মোঃ আফজাল হোসেন (৪৭)। তিনি ওই এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী।

গত বুধবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ধারালো ছোরা ও ১টি চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়।

সাইদুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছিল। ঢাকা জেলা (উত্তর) এলাকায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামি নামে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন