মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাল দখলমুক্ত করে ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: আমানউল্লাহ আমান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
expand
খাল দখলমুক্ত করে ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: আমানউল্লাহ আমান 

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের আটি খাল খনন ও উভয় পাড়ের সুরক্ষা কাজ পানি সম্পদ মন্ত্রীর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ বলেন, খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। নদীর সঙ্গে সংযোগ স্থাপন ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে দ্বিতীয় পর্যায়ে আরও একটি প্রকল্প নেওয়া হবে।

তিনি আরও বলেন, খাল খনন কার্যক্রম টেকসই করা, মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup