

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে জিনজিরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি দোকান থেকে মোট প্রায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য ও নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বাজারে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন
