রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম
দুর্ঘটনা কবলিত বাস মোটরসাইকেল
expand
দুর্ঘটনা কবলিত বাস মোটরসাইকেল

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় জিপগাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ী ছিলেন। তবে কর্মজীবনের শুরুতে কয়েক বছর মাদ্রাসায় শিক্ষকতা করেছেন বলে জানিয়েছে পরিবার।

আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনার সঙ্গে যুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফমুখী একটি জিপগাড়ীর সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন আরোহী নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।

এসআই প্রভাকর বড়ুয়া জানান, দুর্ঘটনার পরপরই জিপগাড়ীর চালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন