

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (০৩ মে) দিবাগত রাত ১২টার দিকে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে বের হন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বাসায় ফিরে গেছেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
তবে আটকের কারণ নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা না দেওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এদিকে রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে শাসনগাছা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। পরে কয়েক’শ নেতা-কর্মী ও শ্রমিক কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। কয়েক ঘণ্টা ধরে থানার প্রধান ফটকের সামনে স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মন্তব্য করুন