

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কাজী জোবায়ের আলম জিলানী সভাপতি ও আজমীর হোসেন শরীফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন দেন। কেন্দ্রীয় নেতারা আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (৩ মে) সন্ধ্যায় নবনিযুক্ত সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বিষয়টি নিশ্চিত করেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী, সহসভাপতি এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি।
এর আগে, গত বছরের ১৫ মে ঘোষিত আংশিক কমিটি নিয়ে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে বিক্ষোভের মুখে ৪ জুন রাতে সেই কমিটি স্থগিত করা হয়, যা ঘোষণার ১৯ দিনের মধ্যেই বাতিল হয়।
এ বিষয়ে নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি জোবায়ের আলম জিলানী বলেন, দলের কঠিন সময়ে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। সেই ধারাবাহিকতায় দল আমাদের ওপর আস্থা রেখেছে। যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের রাজনীতিতে সক্রিয় করতে তারা কাজ করবেন।
মন্তব্য করুন