

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় ট্রেন ও বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ভারতীয় বাজি, প্রসাধনী ও ফুচকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বুধবার (৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি, বিভিন্ন প্রসাধনী এবং ফুচকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
একই দিনে আদর্শ সদর উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৯৫ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন