বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যৌথ বাহিনীর মহড়া

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
কুমিল্লায় যৌথ বাহিনীর মহড়া
expand
কুমিল্লায় যৌথ বাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ব্রিগেডের নেতৃত্বে আয়োজিত মহড়ায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন। নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র।

সেনাবাহিনী সূত্র জানায়, মহড়ার মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানো, পেশাদারিত্ব বৃদ্ধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহড়ায় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া প্রধান মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ দৌলা এবং কুমিল্লা প্রশাসক মু. রেজা হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup