বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে স্লোগানের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়। এ ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, ঘটনার পর সদর দক্ষিণ মডেল থানার পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এরপর রাতভর সদর দক্ষিণ মডেল থানা এলাকা ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্তসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘দেশবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা ওই মিছিলে অংশ নিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup