

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংগঠনিক স্থবিরতা ও দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অন্তর্গত ৯টি ওয়ার্ড শাখার সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা সাপেক্ষে আলমডাঙ্গা উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও কমিটিগুলোর নিষ্ক্রিয়তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তীতে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। বিজ্ঞপ্তির অনুলিপি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন