শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের সঙ্গে ১৪ জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী এসব অন্তর্বর্তীকালীন পরিষদ নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবে।

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারার ক্ষমতাবলে নতুন এসব অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা ২৯.০০.০০০০.২১৪.১৮.০০২২.২৪-১১৯ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের তিন জেলা পরিষদ বাতিল করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank