

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের মুন্সী বাড়ি এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।