শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
মতবিনিময় সভা 
expand
মতবিনিময় সভা 

চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সাথে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা ও নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. ওসমান আলী।

অনুষ্ঠানে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. খালেদ রায়হান এবং সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ , শৃঙ্খলা রক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।

শিক্ষক প্রতিনিধি বাপ্পী শীলের সঞ্চালনায় সভাপতি খালেদ রায়হান, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়াসহ উপস্থিত শিক্ষকরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন