সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:০৮ পিএম
ছাত্রলীগ নেতা এ কে এম আসিফুর রহমান চৌধুরী
expand
ছাত্রলীগ নেতা এ কে এম আসিফুর রহমান চৌধুরী

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের প্রধান গেইট এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে এ কে এম আসিফুর রহমান চৌধুরী (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আসিফ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চান্দগাঁও থানার ওসি নূর হোসাইন মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে বি-ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্দোলনকেন্দ্রিক সহিংসতার একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
New Zealand VS Egypt
Scheduled
22 Jun, 07:00 AM
VS
World Cup