মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় চোলাই মদসহ গ্রেফতার ১

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
মদসহ আটক উজ্জ্বল দে।
expand
মদসহ আটক উজ্জ্বল দে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার স্থানীয় জনসাধারণের সহায়তায় দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সাতকানিয়া থানাধীন ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

আটক ব্যক্তি উজ্জ্বল দে (৫২)। তিনি বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ এলাকার মৃত হারাধন দে’র ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মসজিদ কলোনি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়দুয়ারা ব্রিজের পূর্ব পাশে মাহালিয়া সড়কে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে ৪ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি লাল রঙের হিরো গ্ল্যামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে এবং আলামত জব্দ করে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. রোমান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮ ধারায় মামলা নং-১৬, তারিখ ১৬ এপ্রিল ২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup