

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও পুলিশের দুই দিনের যৌথ অভিযানে মাদক কারবারি, কিশোর গ্যাং এবং মাদক সেবনকারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
গত ২৭ ও ২৮ এপ্রিল মধ্যে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার নবকলস গ্রামের মাদক সম্রাট রাসেল ওরপে বায়ান্ন ভিসা রাসেল(৩৩), নায়েরগাঁও খিদিরপুরের মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল পাটোয়ারী (৩৫),মধ্য পিংড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ শাহিদ (২৮), চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কিশোর গ্যাং এর সদস্য মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) এবং মোঃ ফাহিম হাওলাদার (১৭) ও মাদক সেবনকারী সৈকত খান (২১)।
আটককৃতদের মধ্যে রাসেল ওরপে বায়ান্ন ভিসা রাসেলকে ১ বছর, মাদক সেবনকারী সাহীদকে ৩ মাস ও সৈকত খানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যান্য আসামীদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা হয়েছে বলে জানান পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা কয়েকটি চক্র বিভিন্ন স্থানে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে মাদকের ব্যবসা করে আসছে। তাদের অনেকের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানাসহ বিভিন্ন থানায় অসংখ্য মাদকের মামলা রয়েছে এবং গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসে পুনরায় এ ব্যবসাই করছিল।
এদিকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড.মো.জালাল উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলও তার নিজ জন্মস্থান মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড তথা ঢাকিরগাঁও, নবকলস ও উত্তর দিঘলদী গ্রাম থেকে মাদক বিরোধী প্রতিরোধ কমিটির মাধ্যমে মাদক নির্মুলে জিহাদ ঘোষণা করেন। এতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরতে থানার এসআই এবং এএসআইদের সমন্বয়ে কয়েকটি টীম গঠন করে সোমবার ও মঙ্গলবার মধ্যে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন