

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩৩ প্রতিবন্ধী,দুস্থ্য ও গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৪ লক্ষাধিক টাকা প্রতিবন্ধী, গরীব,অসহায় ও দুস্থের মাঝে বিতরণ করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব পৌরসভা এবং উপজেলার ৬ টি ইউনিয়নের ১৩৩ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
মন্তব্য করুন