

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর শহরের খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, শহরের ওয়াপদা গেট খলিশাডুলি এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করা, গ্যাস বিক্রয়ের বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না থাকা, অগ্নিনির্বাপকের মেয়াদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে এলপিজি ট্রেডিং নামে ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন