মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ড
expand
জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ড

রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’ উল্লেখ করে সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড স্থাপন করা হয়।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি)। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ডে সম্পত্তিটির বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সম্পত্তিটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ১০, খতিয়ান নম্বর ১৮ এবং দাগ নম্বর ২৮১। জমির শ্রেণি ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মোট পরিমাণ ০.৪৯৫৬ একর। এছাড়া ভিপি কেস নম্বর হিসেবে উল্লেখ রয়েছে ২/৭৬।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ওই জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত জমিগুলো সরকারিভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার আওতায় আনার অংশ হিসেবেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ সম্পত্তির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন