মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের হিসাব না দেওয়ায় মালিকের ১ বছরের জেল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:২১ পিএম
মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশন।
expand
মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশন।

চাঁদপুরের মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রির সঠিক হিসাব দিতে না পারার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মতলবের নওরিণ ফিলিং স্টেশনে পদ্মা ওয়েল কোম্পানি থেকে ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত চাহিদা মোতাবেক পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করেন। কিন্তু তার ওই ফিলিং স্টেশনে তাদের বিক্রির সঠিক তথ্য দিতে পারেনি।

নওরিণ ফিলিং স্টেশনে তারা বিগত ১৬ দিনে (৯ মার্চ থেকে ২৪ মার্চ) পেট্রোল, অকটেন ও ডিজেলের বিক্রির রেজিষ্ট্রারও দেখাতে পারেনি। ক্রয় এবং বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নওরিণ ফিলিং স্টেশন মালিক মো. মিজানুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট তানভীর রাব্বি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন