

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার- বোয়ালিয়া সড়কের জনগুরুত্বপূর্ণ ব্রীজটি ভেঙে নিচে পড়ে গেছে। এতে নলুয়া, উপাদী, বহরী, বোয়ালিয়া, নবকলস শান্তিনগর'সহ প্রায় ১০টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ঈদমুখী বাজারে যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানায়, মতলব সদর থেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের লোকজনের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি। বোয়ালিয়া বাজার সংলগ্ন এ ব্রীজটি কয়েকবছর যাবত ভেঙে ভগ্নদশায় পরিনত হয়েছে। গতকাল সোমবার রাতে ব্রীজের অনেকাংশে ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন, মাহিন, ফয়সাল আহমেদসহ আরো অনেকে বলেন, আমাদের এলাকায় দুটো উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়, বাজার, ডাকঘরসহ নানা জায়গায় যেতে এ ব্রীজটি ব্যবহার করা হয়। আমাদের স্কুলে যাওয়া আসার জন্য অনেক অসুবিধা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জান্নাত আক্তার বলেন, আমরা এই ব্রীজটি দিয়ে সব সময় চলাফেরা করি। উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ব্রীজটি ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ। শিক্ষার্থী, ব্যবসায়ী ও বাজারে গমনকারী লোকজন পড়ছে সমস্যায়। দ্রুত মেরামতের জন্য দাবি জানাচ্ছি।
বহরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বোয়ালিয়া বাজারের পশ্চিম দিকের এ ব্রীজটি অনেক দিন ধরে যানবাহন চলাচলের অনুপোযোগী ছিল। গতকাল সোমবার রাতে ব্রীজের মাঝখানে ভেঙে নিচে পড়ে গেছে। এখন পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলো। ব্রীজটি দ্রুত সংস্কারে পৌর প্রশাসক ও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন, মতলব বাজার-বোয়ালিয়া সড়কের ব্রীজটি ভেঙে গেছে আমি জেনেছি। জনসাধারণের সুবিধার্থে দ্রুত মেরামতের চেষ্টা করবো।
মন্তব্য করুন