সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টিকে না বলতে হবে: গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে এ তিন দলকে না বলতে হবে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়।’

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

৫ আগস্টের পর সারা দেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘দেশে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা করা করেছে। সেটা জনগণ দেখেছে।’ ডা. শফিকুর রহমানের নেতৃত্ব এবার দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলামসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup