

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রুমিন ফারহানার পরিবার ‘দালালি ও বিশ্বাসঘাতকতার’ সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের ‘প্রোডাক্ট’।
শাহজাহান সিরাজ বলেন, সরকারের ছয় মাস না যেতেই গ্যাস-বিদ্যুতের সংকটের অজুহাতে সংসদে অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়ে রুমিন ফারহানা ‘ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছেন’। তাঁর বক্তব্য তাঁরা প্রত্যাখ্যান করেন এবং আশুগঞ্জের মাটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।
সংসদে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট হবে না, এমনটি হতে পারে না। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না এবং ঋণখেলাপিতে সর্বোচ্চ অবস্থানে যাবে না, সেটিও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

