মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের শিশু মিয়া গ্রুপের মিন্টু মিয়ার সাথে হুসেন চেয়ারম্যান গ্রুপের সরুজ মিয়ার দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন।

স্থানীয়রা আরোও জানায়,শিশু মিয়া গ্রামটাকে অস্থিতিশীল করে রেখেছে।সে বর্তমানে দেশের বাহিরে পলাতক।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী এনপিবিকে জানান, পরস্হিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপের ছয়জনকে আমরা আটক করি।পরে দুই গ্রুপ কোন প্রকার দাঙ্গায় জড়াবেনা এই মর্মে এলাকার গণ্যমান্যরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন