

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের সঙ্গে অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার আড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আইরিন আক্তার (২২)। তিনি কুমিল্লা জেলার বাঙ্গরা থানার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের নুরুল হক ও জোহানা আক্তার দম্পতির মেয়ে।
আইরিন কসবা উপজেলার আড়াইবাড়ি মাছ বাজার এলাকায় শহিদুল হকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আইরিন আক্তার রাত আনুমানিক ৮টা থেকে ৯ টার মধ্যে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষন হঠাৎ ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে মা ও ঘরের অন্যান্য লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।