শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটায় লাখ টাকা অর্থদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:২১ এএম
উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির
expand
উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি আইন অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে জুলাশ মিয়া (৫০) এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জুলহাস মিয়া শিমরাইল গ্রামের শিশু মিয়ার ছেলে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনসহ ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অবৈধভাবে মাটি কাটার দায়ে শিমরাইল গ্রামের জুলাশ মিয়া (৫০) কে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে অবৈধ কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন অকার্যকর করে দেয়া হয় এবং পাইপগুলোকে সংযোগ বিচ্ছিন্ন করে ভেংগে ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালত ।

এ সময় ড্রেজারে কর্মরত ৪ জন শ্রমিককে আটক করলে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির বলেন, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বা ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন