

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে যাত্রা বিরতীকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে যাত্রী সেজে স্বর্ণের চেইন ছিনতাইকালে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৪ নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাসুদা খাতুন (৩৪), জোসনা আক্তার (৩৬), রেজিয়া বেগম (২৮), মোছা: সাহানা (২৯)।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনের ০১নং প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতীকালে ট্রেনের ‘‘থ’’ বগির ভিতরে অভিযান পরিচালনা করিয়া ট্রেন যাত্রী লাকি বেগম (৩৪) এর দুই ভরি ওজনের স্বর্নের চেইন, যাহার আনুমানিক মুল্য তিন লাখ টাকা চুরির চেষ্টা করার সময় যাত্রীদের সহায়তায় আসামীদেরকে ট্রেনের ভিতর আটক করা হয়।
তারা সাধারণ যাত্রীবেশে ট্রেনের ভিড়ে ট্রেনে উঠানামার সময় সুকৌশলে জটলা সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। তারা সঙ্ঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
