

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত গ্যাস সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ব্যবহার করবে। এখানকার মা–বোন–ভাইদের চাহিদা পূরণের পরই অন্য এলাকায় গ্যাস সরবরাহ করা হবে।
তিনি বলেন, আল্লাহ যদি আমাকে আগামী ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে প্রথমেই সংসদে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের ন্যায্য দাবি তুলে ধরবো। মন্ত্রণালয়ে যাবো, প্রয়োজনীয় সব জায়গায় চেষ্টা করবো। এরপরও যদি গ্যাস দেওয়া না হয়, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। তখন গ্যাস না দিয়ে কেউ যেতে পারবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের মাধ্যমে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে দেশের একটি আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, নিজের ব্যক্তিগত চিকিৎসাও তিনি তার নির্বাচনী এলাকার হাসপাতালেই গ্রহণ করবেন, যাতে সেখানে ওষুধ ও চিকিৎসকের সংকটের বিষয়টি আর বলার সুযোগ না থাকে।
এছাড়াও নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। উক্ত জনসভায় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া, আবু সাঈদ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, আসাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
