

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খতীরবা বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে সপরিবারে বাড়িতে আসেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। বুধবার সকালে ভোট দেওয়া নিয়ে বাড়ির অন্য পক্ষের সাথে তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে রাতে আবারও দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিবাদ চরম রূপ নিলে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় ধানের শীষের সমর্থক নুর ইসলামের ছেলে কিবা দা নিয়ে প্রতিপক্ষ মুস্তাফিজের ছেলে হাসানের দিকে তেড়ে যান। অন্যদিকে হাসানও ঘর থেকে দা বের করে কিবাকে কুপিয়ে জখম করেন। এরপরই দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন
