বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠনো চিঠিতে এ বিষয়ে জানানো হয়।

এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ব্রিফিংয়ে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেওয়া হবে জানানো হয়েছে।

এদিকে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। ধারনা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে এ বিষয়টিও উঠে আসবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X