বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ সদস্য প্রার্থীর গাড়ী থেকে সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
টাকাসহ কয়েকজনকে আটক করা হয়
expand
টাকাসহ কয়েকজনকে আটক করা হয়

চট্টগ্রামের চন্দনাইশে সংসদ সদস্য প্রার্থীর রিকুইজিসন করা স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর টহলরত একটি দল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভা আবদুল বারি হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: ইলিয়াছ খাঁন ১০ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত গ্রহণ করেন সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী মোবাইলে জানান, টাকাগুলো নির্বাচনী কাজে হিসাব অনুযায়ী ব্যয়ের টাকা। অবৈধ কোনো টাকা নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X