বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় নৌবাহিনীর ব্যাপক প্রস্তুতি

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
নৌবাহিনী
expand
নৌবাহিনী

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে উপকূলীয় বিভিন্ন পয়েন্টে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র ও নৌ কন্টিনজেন্টের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মাঠ পর্যায়ে নিয়োজিত নৌ-সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

গণমাধ্যমের সহযোগিতা কামনা পরিদর্শনকালে সহকারী নৌবাহিনী প্রধান একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে সচেতনতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত প্রকাশ করেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সাধারণ ভোটাররা যেন কোনো প্রকার শঙ্কা ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে স্থলপথের পাশাপাশি নৌপথেও কঠোর নজরদারি চালানো হচ্ছে। দুর্গম উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ এবং পর্যাপ্ত সংখ্যক বোট মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত।

সমন্বিত প্রচেষ্টা একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে নৌবাহিনী। নির্বাচনের দিন পর্যন্ত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup