সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকেও বিড়ালের মতো পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি, তাই জনগণকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকেও শেষ পর্যন্ত বিড়ালের মতো পালাতে হয়েছে।’

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মাটির ওপর দাঁড়িয়ে একমাত্র জনগণই ক্ষমতা দেখাতে পারে। জনগণের ওপর যারা ক্ষমতা প্রদর্শন করবে, তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও শত্রু।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যেসব তরুণ শিক্ষার্থীকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, শেষ পর্যন্ত সেই শিক্ষার্থীদের দাবির কাছে তাকে নতি স্বীকার করতে হয়েছে। অতএব, জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা ছোট করে দেখার মানসিকতা কোনো রাজনৈতিক নেতাকর্মীর থাকা উচিত নয়। যারা এমন আচরণ করে, তারা দলেরও শত্রু, জনগণেরও শত্রু।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক পরিবার। দলের মধ্যে দায়িত্বশীলতার পাশাপাশি কিছু সুযোগসন্ধানী লোকও থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মে জড়াতে না পারে।

তিনি বলেন, ‘অপরাধ করলে দলীয় পরিচয়ে কাউকে রক্ষা করা হবে না। ভালো ব্যবহার করতে হবে, তবে সবাইকে নজরদারিতেও রাখতে হবে।’

উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।

একই দিন তথ্যমন্ত্রী গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank