

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাস্তবতা অস্থিরতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে এ নির্বাচন পরবর্তী বাস্তবতা শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ও গুজব প্রতিরোধে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়— এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। বাবুগঞ্জ উপজেলা সুজনের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্টের বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা সুজন সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান,বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহে আলম, পিএফজি সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন,বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক,ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ আবদুল্লাহ।
এসময় ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম,সাবেক শিক্ষক মোঃ এনায়েত করিম,বাবুগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ কামাল হোসেন মোল্লা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
