

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশিকা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ‘কামিং টু ওমরাহ’ ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইড প্রকাশ করেছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবহারিক তথ্য সরবরাহ করা, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে পারেন।
ডিজিটাল গাইডটিতে মসজিদুল হারাম (মক্কা) এবং মসজিদে নববীতে (মদিনা) বিদ্যমান বিভিন্ন সেবা ও সুবিধার বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। ইন্টারঅ্যাকটিভ মানচিত্র ও সরাসরি লিংকের মাধ্যমে প্রবেশপথ, গেট এবং গুরুত্বপূর্ণ সহায়তা সেবাগুলো সহজেই দেখা যাবে, যা পবিত্র স্থানগুলোতে চলাচলকে আরো সহজ করবে।
এই গাইডটি যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরামর্শমূলক তথ্য সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। একই সঙ্গে এটি ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা করবে।
প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত ও সেখানে পৌঁছানোর রুট, মক্কা ও মদিনায় যাতায়াতের পরিবহন ব্যবস্থা এবং দুই নগরীর ভেতরে চলাচলের দিকনির্দেশনাসহ পুরো সফরের একটি পূর্ণাঙ্গ রেফারেন্স দেয়া হয়েছে।
এছাড়া আল-রওদাহ আল-শরিফা জিয়ারতের বিস্তারিত নির্দেশনা রয়েছে এতে, যার মধ্যে নুসুক অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়মও অন্তর্ভুক্ত। পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন ও আধ্যাত্মিক সমৃদ্ধিমূলক স্থানগুলোর তথ্য দেয়া হয়েছে, যাতে সফরকালে ওমরাহ পালনকারীরা তাদের ধর্মীয় অভিজ্ঞতাকে আরও গভীর করতে পারেন।
গাইডটির বিষয়বস্তু আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে—ভিজ্যুয়াল উপকরণ, সচেতনতামূলক বার্তা এবং বিভিন্ন সেবার সরাসরি লিংকসহ। এতে সাংগঠনিক ও স্বাস্থ্যবিষয়ক নির্দেশনাও রয়েছে, যাতে ওমরাহ পালনকারীরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।
মন্তব্য করুন

