

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিবেন তারেক রহমান।
এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন তারেক রহমান।
এছাড়া টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানান দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন
