মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন শামা ওবায়েদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
expand
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। বাংলাদেশের নাগরিকরা যাতে দ্রুত ভারতে যেতে পারেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভিসা প্রক্রিয়া যাতে দ্রুত স্বাভাবিক হয়ে যায় সে ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সালথা উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup