সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় কেজির ইলিশ ৫ হাজারে বিক্রি!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম
দেড় কেজির ইলিশ ৫ হাজারে বিক্রি!
expand
দেড় কেজির ইলিশ ৫ হাজারে বিক্রি!

বরগুনার পাথরঘাটায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ প্রায় ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে শাম্মি ফিস থেকে মাছটি ক্রয় করেন মো. শিমু নামের এক মৎস্য পাইকার।

এর আগে রোববার দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ^র নদীতে জেলের জালে মাছটি ধরা পরে।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার মো. শিমু জানান, সকালে বিএফডিসি মৎস্য ঘাটের অড়ৎদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে বলেশ্বর নদীর জেলো মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। তিনি ইলিশ মাছটি নিলামের তুললে প্রতি মনের দাম উঠে ১ লাখ ৪০ হাজার টাকা। ওই দামে নিলাৃেমর মাধ্যমে ক্রয় করেন এবং অধিক লাভের জন্য গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে বিক্রি করার জন্য পাঠান তিনি। আজকের পাইকারী বাজারের নিলামে ওই বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। ইলিশটির মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮২ টাকা।

স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরই একের পর এক নি¤œ চাপ চলছে। এ কারনে অধিকাংশ জেলেরাই মাছ শিকার করেেত পারছে না। যা কারনে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ উঠেছে তার জন্য তারা খুবই খুশি।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরুপ মাছ পাচ্ছে না। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ মাছ ধরা পড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank