মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
নিহত স্বজনের আহাজারি
expand
নিহত স্বজনের আহাজারি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার অটোরিকশা চালক বেল্লাল এবং তার স্ত্রী কমলা বেগম।

স্বজনরা জানান, রাতে নিজের বাড়িতেই অটোরিকশাটি চার্জে বসিয়েছিলেন বেল্লাল। সকালে চার্জার খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বামীকে বাঁচাতে স্ত্রী কমলা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বরগুনা সদর থানা পুলিশকে অবগত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন