

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলীতে চিকিৎসকের ভূয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে আমির হোসেন খান নামে ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে এ আদেশ দেন।
জানা গেছে, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি দোকান ঘরে 'আল-আমিন ফার্মেসি' নামে সাইনবোর্ড সাঁটিয়ে নিজেকে এমবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন।
এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড আদেশ দেন।
এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, 'বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।'
মন্তব্য করুন