

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের পাশাপাশি হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ও স্থানীয় নেতৃবৃন্দ বরগুনা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।
সফরকালে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের নেতারা জানান, রাজনৈতিক সহিংসতায় আহতদের পাশে দাঁড়ানো এবং সাধারণ রোগীদের খোঁজ নেওয়ার অংশ হিসেবেই এ সফর করা হয়েছে। তারা সকল ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন
