শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিবিতে সংবাদ প্রকাশের পর ধর্মীয় শিক্ষক পেল সেই বিদ্যালয়

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেড় যুগ ধরে ইসলাম ধর্মের শিক্ষক ছাড়াই চলছিল বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি নিয়ে এনপিবি নিউজে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে বিদ্যালয়টিতে ইসলাম ধর্মের একজন সহকারী শিক্ষক পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই শিক্ষককে বিদ্যালয়ে পদায়ন করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট ‘দেড় যুগ ধরে নেই ইসলাম ধর্মের শিক্ষক, হয় না কোনো ক্লাস’ শিরোনামে এনপিবি নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জেলা পরিষদের চেয়ারম্যানের নজরে আসার পরই বিদ্যালয়টিতে ইসলাম ধর্মের শিক্ষক পদায়নের উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় যুগ ধরে ইসলাম ধর্মের কোনো শিক্ষক ছিলেন না। ফলে এ বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানও হতো না।

এদিকে দীর্ঘদিন পর বিদ্যালয়টিতে ধর্মীয় শিক্ষক পদায়ন হওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank