

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা পানিতে দুই শিশুকে দেখতে পান।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে দারিয়াতলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

