

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। সুন্দরবনের ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খাল থেকে স্মার্ট প্রেট্রোলিং টীমের সদস্যরা শনিবার বিকালে এসব জেলেদের আটক করে।
আটক জেলেরা হচ্ছে, বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার। আটক জেলেদের বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই অবস্থায় স্মার্ট প্রেট্রোলিং টীমের বনরক্ষীরা শনিবার বিকালে সুন্দরবনের ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কটকা অভয়ারণ্যে টহল দেয়ার সময় বদরউদ্দিন খালে একটি ফিশিং ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখতে পায়।
এগিয়ে গিয়ে বনরক্ষীরা ফিশিং ট্রলারসহ ৩ জেলেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। ফিশিং ট্রলার থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেদের বিরদ্ধে বন আইনে মামলা দায়ের করে
বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।